লাক্স-চ্যানেল আই সুপারস্টার মেহজাবিনের সঙ্গে টিভি অভিনেতা জাহিদ হাসানের আপত্তিকর ছবি নিয়ে তোলপাড় শুরু হয়েছে। ভার্চুয়াল জগতে এ নিয়ে রীতিমতো যুদ্ধ শুরু হয়েছে।
ফেসবুকে এ সব ছবি পোস্ট করেছেন বাংলাদেশের উঠতি মডেল তারকা শবনম ফারিয়া। শবনম ছবি পোস্ট করার কথা স্বীকারও করেছেন। তবে তিনি বলেছেন, তিনি কেবল মজা করার জন্য এটা করেছেন।
শবনম বলেছেন, বিষয়টা এতোটাই সিরিয়াস হবে তা বুঝতে পারিনি। খেয়ালের বশে ছবি পোস্ট করার বিষয়টি কোনোভাবেই মানতে পারছেন না মেহজাবিন। তিনি বলেছেন,অনেক দিন থেকেই ফেসবুকে ফারিয়া আমাকে নিয়ে নানা ধরনের কুৎসা রাটাচ্ছিল। সর্বশেষ তাঁর ফেসবুক পাতায় পোস্ট করা আপত্তিকর ছবিটি দেখে বিস্মিত হয়েছি। মিডিয়াতে আমার একটা পরিচিতি রয়েছে।
সুনামের সঙ্গে কাজ করছি। কিন্তু ফারিয়ার মতো একজন উঠতি মডেলের কাছ থেকে এ ধরনের আচরণ কোনোভাবেই প্রত্যাশিত নয়।
এদিকে ছবিটি পোস্ট করার কারণ হিসেবে শবনম ফারিয়া বলেন, ‘জাহিদ ভাই আমার খুবই পছন্দের একজন অভিনয়শিল্পী।
মেহজাবিনও আমার পছন্দের মডেল। তবে তাঁর সঙ্গে আমার খুব একটা ঘনিষ্ঠতা নেই। ফেসবুকে এখন অনেকেই ছবি দিয়ে মজা করে। আমিও পুরো ব্যাপারটিকে মজা হিসেবে দেখেছি।

0 comments:
Post a Comment