তরুণরা যে কারণে বিবাহিত নারীর প্রেমে পড়েন।

সত্যিকারের ভালোবাসা

সত্যিকারের ভালোবাসার কোন বয়স, ধর্ম, জাত, হিসাব-নিকাশ নেই। এমন ভালোবাসা যে কারো জীবনে হতে পারে আর যখন-তখন হতে পারে। আজকাল সত্যিকারের ভালোবাসার দেখা পাওয়া দুর্লভ হলেও এটা হতেই পারে যে শত পার্থক্য সত্ত্বেও মানুষ দুজন আসলেই নিজেদের গভীরভাবে ভালোবেসে ফেলেন। এক্ষেত্রে নৈতিকতার প্রশ্নটা চলেআসে।

যৌন অভিজ্ঞতার খোঁজে

একজন বয়সে বড় বিবাহিতা নারী নিঃসন্দেহে যৌনতার দিক থেকে অনেক বেশী অভিজ্ঞতা সম্পন্ন। আর এই বাড়তি অভিজ্ঞতার খোঁজে অনেক ছেলেই মনে করে প্রথম যৌনতার সাথী হিসাবে একজন বিবাহিতা নারীই ভালো। বয়সে বড় হলেও এক্ষেত্রে অসুবিধা হয় না কোন। এই অসুস্থ চিন্তা থেকে এমন সম্পর্কে জড়িয়ে পড়েন বেশিরভাগ তরুণ।

ফাঁদে পড়ে যাওয়া

সবক্ষেত্রে যে একেবারে পুরুষেরই দোষ, তা কিন্তু নয়। অনেক ক্ষেত্রেই নারী নিজের দুঃখের কথা শুনিয়ে কিংবা নানান রকম ইমোশনাল ব্ল্যাকমেইল করে তরুণটিকে ফাঁদে আটকে ফেলে এবং এমন অনেক ক্ষেত্রেই ফাঁদে পড়ে যাচ্ছে বোঝার পরও তরুণটির কিছুই করার থাকে না।

আর্থিক নিরাপত্তার খোঁজে

অনেক তরুণের কাছেই এই প্রেমগুলো হচ্ছে অর্থনৈতিক নিরাপত্তা বা ক্যারিয়ারের ভালো করার চাবিকাঠি। নারীর হয়তো তার সিনিয়র কর্মক্ষেত্রে, সেক্ষেত্রে প্রেমের ফাঁদে ফেলে অনেক কিছুই আদায় করে নেয়া সম্ভব। কিংবা নারী যদি ধনী লোকের স্ত্রী হন বা নিজে কোন পেশায় নিয়োজিত থাকেন, সেক্ষেত্রেও বিনা শ্রমে আর্থিক সুবিধা পাওয়া যায়। কেবল একটু প্রেমের অভিনয় করলেই হয়।

ফ্যান্টাসির জগতে থাকা

অনেক তরুণই কিশোর বয়স থেকে বয়সে একটু বড় নারীদের নিয়ে ফ্যান্টাসিতে ভুগে থাকেন। দেখা যায় খুব কম বয়সে কোন আপা বা আনটির প্রেমে পড়ে যায়। সেই প্রেমে সফল হতে না পেরে ফ্যান্টাসির পরিমাণ দিন দিন বাড়তে থাকে। আর তাতে ইন্ধন যোগায় পর্ণগ্রাফির মত অসুস্থ বিষয়টাও। কিশোর থেকে তরুণ হতে হতে ছেলেটির ফ্যান্টাসির পরিধিটা আরও বাড়ে। তার তখন অভিজ্ঞতা সম্পন্ন বিবাহিতা নারীদেরকে আক্ষরিক অর্থেই বেশী আকর্ষণীয় মনে হয়।

নায়িকাদের কারণে

আমাদের সমাজে ছোটবেলা থেকেই নায়িকা, বিশেষ করে বলিউডের নায়িকাদের দেখে বড় হয় কিশোর তরুণেরা। আর সেই বয়স থেকে বয়সে বড় নায়িকাদের প্রতি তীব্র আকর্ষণ জন্মে যায়। সেই আকর্ষণের আবেদন পূরণ করতেই বয়স্কা বিবাহিতা নারীদের সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে যায় তাঁরা।

দায়িত্ব নিতে হয় না

একজন বয়সে বড় বিবাহিতা নারীর সাথে প্রেম ও যৌন সম্পর্কে জড়ানোর সবচাইতে বড় সুবিধা হচ্ছে দায়িত্ব নেয়ার কোন দায় থাকে না। যতদিন ইচ্ছা প্রেম হলো, ইচ্ছা না হলেই স্বামী-সন্তানের দোহাই দিয়ে ছেলেটি সরে যেতে পারে। খুব কম ক্ষেত্রেই এমন সম্পর্ক পরিণতির দিকে যায় বা ছেলেটি সাহস দেখায় আরেকজনের স্ত্রীকে বিয়ে করার।
Share on Google Plus

About ri

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment