ঢাকা মাতাতে আসছেন বিতর্কিত সানি লিওন সহ ৩ দেশের তারকারা

আগামী ফেব্রুয়ারিতে ক্রিকেট খেলতে ঢাকায় আসছেন ভারত ও পাকিস্তানের জনপ্রিয় তারকারা। বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তারকাদের নিয়ে ঢাকায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘সেলিব্রেটি ক্রিকেট লিগ’। বলিউডের অক্ষয় কুমার, সালমান খান, অজয় দেবগন, সানি লিওন, সোনাক্ষি সিনহার মতো জনপ্রিয় তারকারা এ খেলায় অংশ নিতে ঢাকায় আসবেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির আয়োজনে ভারত, পাকিস্তান ও স্বাগতিক বাংলাদেশের জনপ্রিয় তারকা শিল্পীদের অংশগ্রহণে ৪ থেকে ৭ ফেব্রুয়ারি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে এ টুর্নামেন্ট। এতে আরও অংশ নেবেন শাকিব খান, ফেরদৌসসহ অনেকে। চারদিনের টি টুয়েন্টি ক্রিকেট টুর্নামেন্টের প্রতি ম্যাচ শেষেই অনুষ্ঠিত হবে তিন দেশের জনপ্রিয় তারকাদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে সানি লিওন, সোনাক্ষিসহ তারকাশিল্পীরা অংশ নেবেন।

এটিএন বাংলা এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত হয়েছে।সেলিব্রেটি ক্রিকেট লিগে বাংলাদেশ দলের তালিকায় রয়েছেন শাকিব খান, ফেরদৌস, নোবেল, শুভ্র দেব, আমিন খান, নীরব, ইমন, তাহসান। ভারতীয় দলে রয়েছেন সালমান খান, অজয় দেবগন, সুনীল শেঠী, ববি দেওল, শান, আজহারউদ্দিন, মোহাম্মদ কাইফ, অজয় জাদেজা ও পাকিস্তান দলে রয়েছেন আতিফ আসলাম, আলী জাফর, স্ট্রিং ব্রাদার্স, শোয়েব আক্তার, ইমরান আব্বাস, শোয়েব মালিক।

টুর্নামেন্ট উপলক্ষে বিসিবি, ভাসাভি ক্রিকেট ক্লাব ও এটিএন বাংলার মধ্যে ত্রিপক্ষীয় চুক্তি স্বাক্ষর হতে যাচ্ছে। এ চুক্তি স্বাক্ষরের পরই আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনের মাধ্যমে টুর্নামেন্ট সম্পর্কে বিস্তারিত তুলে ধরা হবে। এরই মধ্যে ভাসাবি ক্রিকেট ক্লাব ও এটিএন বাংলা শুক্রবার দুপুরে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন।

Share on Google Plus

About ri

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment