BBC বাংলার সাক্ষাৎকারে নিজেকে ভার্জিন দাবি করলেন আলোচিত নায়িকা পপি

ঘনঘন প্রেমে পড়ার অভ্যাস নেই বাংলা চলচ্চিত্রের এক সময়কার জনপ্রিয় নায়িকা পপির। তেমনটিই তিনি বিবিসি বাংলায় দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন।
১০ মিনিটের সেই সাক্ষাৎকারে পপিকে প্রশ্ন করে বলা হয় যে, সাধারণ মানুষজন নায়িকাদের ব্যক্তিগত জীবন, প্রেম, বিয়ে সম্পর্কে জানতে চান, আপনিতো এখনো বিয়ে করেন নি, তাহলে কি কুমারিই থেকে যাবেন?
উত্তরে পপি বলেন, ঘনঘন প্রেমে পড়ার অভ্যাস আমার নেই। আমি সব সময় ভেবে চিন্তে কাজ করি। এখন ফিল্ম করছি, ফিল্ম নিয়েই ব্যস্ত। যখন বিয়ে করবো, তখন সংসার জীবন নিয়েই ব্যস্ত থাকবো। আর জন্ম, মৃত্যু, বিয়ে সব আল্লাহর হাতে। তবে এটুকু বলতে পারি, মনের রাজকুমারকে এখনো পাইনি। তার জন্য এখনো ভার্জিনিটিও ধরে রেখেছি। মানুষ কি বললো, না বললো তাতে আমার কিছু যায় আসে না।’
বিভিন্ন কথার ফাঁকে তাকে আরো জিজ্ঞেস করা হয় যে, অনেক ছবি করেছেন, অবসরের কথা কি চিন্তা করতে পেরেছেন?
জবাবে পপি বলেন, অবসরের কথা আমি ভাবতেই পারি না। ফিল্ম ইতিহাসে আমার নামটা যেন মুছে না যায়, সেই কাজের অপেক্ষায় আছি। এখনো আমি সেরকম কাজ করতে পারিনি। তাই ভাল গল্পের অফার এলে আমাকে করতেই হবে।
উল্লেখ্য, বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রিতে পপি ১৯৯৭ সালে কুলি সিনেমার মাধ্যমে আসেন। সেই ছবিতে তার বিপরীতে নায়ক ছিলেন ওমর সানী। এ পর্যন্ত তিনি দেড়শো সিনেমায় অভিনয় করেছেন।
Share on Google Plus

About ri

This is a short description in the author block about the author. You edit it by entering text in the "Biographical Info" field in the user admin panel.
    Blogger Comment
    Facebook Comment

0 comments:

Post a Comment